কাজিপুরে প্রায় দুশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ। সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সিমান্তবাজারে গত ১৯/০১/২০২১ ইং (মঙ্গলবার) রাস্তার দু পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সিরাজগঞ্জ কাজিপুর, ধুনট শেরপুর আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের জন্য এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিকে ভুক্তভোগীরা অভিযোগ করেন সওজ তাদেরকে এসব স্থাপনা সড়ানোর জন্য সময় দেয় নাই।
অন্যদিকে সড়ক জনপদ বিভাগের সংশ্লিষ্ট লোকজন বলেন, এলাকায় অবৈধ স্থাপনা সড়ানোর নোটিশ ও মাইকিং করা হয়। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে না সরানোয় এসব স্থাপনা উচ্ছেদ করা হয় এবং এই অভিজান অব্যাহত থাকবে।
বার্তা প্রেরক
জাহিদ হাসান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি












