ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামী লীগ সমর্থিতরা সভাপতিসহ ৯ পদে,  সম্পাদকসহ বিএনপি-জামায়াত ৫ পদে জয়ী

ফেনী জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি নির্বাচনে সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক সহ ৯টি শীর্ষ পদে জয়ী হলেন আওয়ামী লীগ – বামদল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীরা। দুই প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপি -জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জয়ী হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  ২৮৫ জন ভোটারের মধ্যে ২৭৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে নুর হোসেন ১৬২ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্ধী শেখ মো: বাহার উল্লাহ পেয়েছেন ১১০ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি প্যানেলের মো: গোলাম কিবরিয়া ভূঁঞা  পেয়েছেন ১৩৮ ভোট। প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের মোহাং গিয়াস উদ্দিন পেয়েছেন ১৩৫ ভোট। সহ-সভাপতি পদে দুটি প্যানেলের মো: শামছুল হুদা ১৫১ ভোট ও মো: আবদুছ ছাত্তার ১৪৩ ভোট পেয়ে যৌথভাবে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মোহাং জুলফিকার ১০৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সম্মিলিত পরিষদের শিরিন আক্তার রত্না ১৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্ধী সমমনা পরিষদের মো: মীর মোশাররফ হোসেন মানিক পেয়েছেন ১০৭ ভোট। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সম্মিলিত পরিষদের শিব্বির আহম্মেদ ১৫৪ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্ধী সমমনা পরিষদের রেজাউল করিম তুহিন পেয়েছেন ১১৭ ভোট। অডিটর নির্বাচিত হন সম্মিলিত পরিষদের মোহাম্মদ নোমান চৌধুরী।

তিনি পেয়েছেন ১৫৫ ভোট। প্রতিদ্বন্ধী সমমনা পরিষদের  হুমায়ুন কামাল পেয়েছেন ১১৫ ভোট। অর্থ সম্পাদক নির্বাচিত হন সম্মিলিত পরিষদের আবদুল ওহাব দুলাল।তিনি পেয়েছেন ১৩৫ ভোট।প্রতিদ্বন্দ্বী সমমনা পরিষদের নুরুল আনোয়ার ভূঁঞা পেয়েছেন ১৩৪ ভোট। সর্বাধিক ভোটে লাইব্রেরী সম্পাদক পদে সমমনা পরিষদের এস,এম নাজমুল হক নির্বাচিত হন। তিনি পেয়েছেন ১৮৩ ভোট। প্রতিদ্বন্ধী সম্মিলিত পরিষদের মো: আমির হোসেন সুমন ৮৮ ভোট পান।

৬টি সদস্য পদের মধ্যে ৪টিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রার্থী এনামুল করিম খোন্দকার ১৬১, গাজী তারেক আজিজ ১৫১, ফজিলাতুন নাহার আঁখি ১৫৫, মো: আবদুল মালেক ১৪৩ এবং ২টিতে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী মো: আলাউদ্দিন বিন ওয়াদুদ ১৩৮ ও রিয়াজ উদ্দিন সুজন  ১৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সদস্য পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সোমেন মজুমদার বিদ্যুৎ ১২৩ ও মো: নুরুল আখতার মামুন ৯৭, সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের বোরহান উদ্দিন চৌধুরী   ১২৬, মো: আবু হানিফ মজুমদার বাবু ১১৫, রাশেদুল হক ভূঁইয়া ৯৬ ও মো: মোশাররফ হোসেন খন্দকার  ৯২ ভোট পেয়ে হেরে যান।

শনিবার সকাল -১০টা থেকে বিকেল -৪টা পর্যন্ত ভোটগ্রহন চলে এবং পরে ভোট গণনার পর রাত-১১টায় নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। বর্তমান সভাপতি শাহাব উদ্দিন আহাম্মদ ও সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী নির্বাচন কমিশনের সদস্য ছিলেন। নির্বাচনে ২৮৫ জন ভোটারের মধ্যে ২৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন