মুজিবনগর অডিটোরিয়াম ১৯ বছর অব্যবহৃত নষ্ট হচ্ছে মূল্যবান সামগ্রি 

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি দুঃখ প্রকাশ করেছেন সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত মুজিবনগর অডিটোরিয়াম ব্যবহার না হওয়ায়। অব্যবহৃত অডিটোরিয়ামটি ব্যবহারের জন্য মেহেরপুর জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন।। ইতোমধ্যে অডিটোরিয়ামের অত্যাধূনিক সাউন্ড সিস্টেম, এসি, জেনারেটর, লাইটসহ মূল্যবান সামগ্রি নষ্ট হয়ে গেছে।  ব্যবহার না করলে   অডিটোরিয়াম ভবনও ড্যামেজ হয়ে পড়বে। ২০১১ খ্রি: সাত কোটি টাকা ব্যয়ে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে স্থাাপিত হয় মুজিবনগর অডিটোরিয়াম। অডিটোরিয়ামটি  নির্মানের ১৯ বছরেও হস্তান্তর হয়নি। স্থানীয় গণপূর্ত বিভাগ ভবনটি হস্তান্তরের জন্য লিখিত আবেদন করেও কোন জবাব মেলেনি। সর্বশেষ গত ডিসেম্বরে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে ভবনটি বুঝে নেবার জন্য ফের আবেদন জানিয়েছে।

গণপূর্তের এসডি (সহকারী প্রকৌশলী) জামাল হোসেন জানান, সম্প্রতি সংস্কৃতি মন্ত্রনালয়ের একটি টিম জাতীয় পর্যায়ের অনুষ্ঠান করার জন্য ভবনটি পরিদর্শন করেছেন। পর্যবেক্ষণ করে দির্ঘদিন ব্যবহার না করার কারণে সাউন্ড সিস্টেম ও লাইট ব্যবহার অনুপযোগী বলে জানিয়েছেন। মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভূ রাম পাল  জানান, ভবনটিতে আছে অতি অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, লাইট, পর্দা, ২শ আসন, টয়লেট, পানির লাইন ইত্যাদি। ভবনটি দির্ঘদিন ব্যবহার না হওয়াতে আসবাবপত্রসহ ভবনটিও নষ্ট হয়ে যাচ্ছে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জানান, সম্প্রতি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি মুজিবনগর পরিদর্শন করেন। ওই সময় অত্যাধুনিক অডিটোরিয়ামটি ব্যবহার না হওয়াতে দু:খ প্রকাশ করে ভবনটি হস্তান্তর এবং ব্যবহারের জন্য নির্দেশ দেন। সেই নির্দেশের পর অডিটোরিয়ামটিতে দুইদিন ‘মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চা’ প্রকল্পে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনও করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। ভবনটি হস্তান্তরের জন্য গণপূর্ত বিভাগ মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়কে সম্প্রতি লিখিত আবেদনও করেছে গণপূর্ত বিভাগ।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন