বিজয় উল্লাসে ভরপুর ভবানিগঞ্জ পৌরসভা, নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা শিকার মেয়র মালেক মন্ডলের

রাজশাহী বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় নৌকার বিজয়ের পর আনন্দে ভরে উঠেছে ভবানীগঞ্জ পৌরসভা। ইতি মধ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীদের ভালো বাসায় সিক্ত হয়েছেন মেয়র মালেক। শুধু তাই নয় বাগমারা উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত সকল নেতা কর্মীদের সঙ্গে তার মত বিনিময় চলমান রয়েছে। এখানে উল্লেখ্য যে মেয়র মালেক মন্ডল সকলের আস্থাভাজন প্রিয় মানুষ হওয়াই এ বিজয় অনেক টায় সহজ হয়েছে বলে জানা যায়। ইতি মধ্যে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান তার নির্বাচনী এলাকায় কঠোর পরিশ্রম করে সংবাদ পরিবেশন করা ছাড়াও স্বেচ্ছায় কঠোর পরিশ্রম করেছেন বলে জানা যায়।

মেয়র মালেক মন্ডল বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি সাহেব কে অভিনন্দন জ্ঞাপন করেন। কারন তার ভালোবাসায় আজ তিনি মেয়র নির্বাচিত হয়েছেন, এমন টায় বলেন মেয়র মালেক মন্ডল। মেয়র মালেক মন্ডল জানান ,আমি সকল মানুষকে নিয়ে এই পৌরসভা বাসির ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ।

বার্তা প্রেরক
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন