মেহেরপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২ জনের কারাদণ্ড

মেহেরপুরে আবাদি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২জন কারাদণ্ড প্রদান করা হয়েছে। দন্ডিতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের মল্লিক শেখের ছেলে ইমাদুল ইসলাম (২৭) ও একই গ্রামের বিন মহাম্মদের ছেলে আনােয়ার হােসেন (২৬)।

(১৭ জানুয়ারি) রােববার ২টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-কালীতলাপাড়া ব্রিজ এলাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান জানান আজ রবিবার দুপুরে আমঝুিপ কালীতলাপাড়ার সড়কের পাশে ব্রিজ সংলগ্ন আবাদি জমির মাটি কেটে পুকুর কাটছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দু’জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি-বালি সংরক্ষণ আইন-২০১০ ধারা অনুযায়ী দু’জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা। অনাদায়ে ৩মাসের জেল প্রদান করা হয়।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন