বাগেরহাটের শরনখোলা উপজেলার রায়েন্দা বাজার হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে বাগেরহাট-৪ আসনের ধানের শীষের প্রতীক প্রাপ্ত কাজী খায়রুজ্জামান শিপনের শুভ জন্মদিন পালন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । আজ রবিবার (১৭ জানুয়ারি ) সকাল ১০ টায় শরনখোলা উপজেলা বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে জন্মদিনে কেক কেটা দোয়া মিলাদ সহ এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জনাব ফজলুল হক তালুকদার,সহ সভাপতি জনাব ডাঃ শফিকুল ইসলাম বাবুল,সহ সভাপতি জাহিদ হাসান পান্না,বিএনপি নেতা নজরুল ইসলাম তালুকদার,আবু হানিফ হাওলাদার,দেলোয়ার কমান্ডার,যুবদল নেতা নাজমুল হাসান শিমুল গাজী,কামাল তালুকদার,নান্না মিয়া তালুকদার,মোঃ জাকির হোসেন,সেচ্ছাসেবক দল নেতা মিলন তালুকদার, গোলাম রাব্বি, মহিলা দলের সাগর আক্তার,পারভীন বেগম,আসমা বেগম,ছাত্রদল নেতা রিমন শিকদার,এইচ এম শাহীন,মেহেদী সুমন,সাইফুল ইসলাম শাহীন,তাহেরুল ইসলাম ইমন, জাহিদ হাসান প্রমূখ।
এ ব্যাপারে জানতে চাইলে কাজী খায়রুজ্জামান শিপন বলেন, একদিকে চলছে করোনা মহামারি পরিস্থিতি, অন্যদিকে সারা দেশে জেঁকে বসেছে শীত। প্রচণ্ড শীতে অসহায় দরিদ্র মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছে। শিপন আরো বলেন,বিএনপি জনকল্যাণমূলক কাজে বিশ্বাসী। সব সময় জনগণের পাশে ছিল, এখনো আছে। বিএনপি মহামারি করোনার সময় দেশের অসংখ্য মানুষকে দলমত নির্বিশেষে সহায়তা করেছে।
আমি এই দলের একজন কর্মী তাই জনকল্যাণের অংশ হিসেবে আমার শুভ জন্মদিনে আজকে অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শরণখোলা উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীরা আমার শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমার পক্ষ থেকে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্র বিতরণ করেছেন এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এই শীতে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান শিপন।
বার্তা প্রেরক
মোঃ নাজমুল ইসলাম সবুজ
বাগেরহাট প্রতিনিধি












