ফেনীর দাগনভূঁঞা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ফারুক খাঁন বিজয়ী

ফেনীর দাগনভূঁঞা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ওমর ফারুক খাঁন বিজয়ী হয়েছেন।শনিবার (১৬ জানুয়ারি) ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ের মাধ্যমে এ পৌরসভায় মেয়র পদে হ্যাটট্রিক করলেন নৌকা প্রতীকের প্রাথী ওমর ফারুক খাঁন। পর পর তিনবার নির্বাচিত হয়ে এ পৌরসভার ইতিহাসে চমক দেখিয়েছেন তিনি।

নির্বাচনে ৮,২৩৪ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক খাঁন বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের কাজী সাইফুর রহমান স্বপন পেয়েছেন ৯৩৯ ভোট।জাতীয় পার্টি প্রার্থী লাঙল প্রতীকের বিনোদ বিহারী ভৌমিক ১১৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের তারেক আজিজ খাঁন ৬১ ভোট পেয়েছেন। বিকেলে ভোট গণনা শেষে সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন পাটওয়ারী এ ফলাফল ঘোষণা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৭৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ২২০জন এবং নারী ভোটার ১২ হাজার ৫৪৫ জন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন