শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাই খুন, ৫ ঘণ্টা পর প্রতিদ্বন্ধী প্রার্থীর মৃতদেহ নদী থেকে উদ্ধার: নিবার্চন বন্ধ ঘোষনা

নির্বাচনী সহিংসতায় ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর ছোট ভাই লিয়াকত হোসেন বল্টু কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। লিয়াকত হোসেন বল্টু বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ছোট ভাই এবং উমেদপুর ইউনিয়নের ষষ্ঠিবর গ্রামের মৃত মসলেম উদ্দিন এর ছেলে। তিনি উমেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এদিকে লিয়াকত হোসেন বল্টু হত্যাকান্ডের ৫ ঘণ্টা পর কুমার নদ থেকে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন খান বাবুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে উপজেলার দেবতলা-বারইপাড়া এলাকার কুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলমগীর হোসেন খান পৌর এলাকার কবিরপুর গ্রামের জালাল খানের ছেলে।

পুলিশ জানায়, ভাইয়ের নির্বাচনী প্রচারণা শেষে বাড়ী ফেরার পথে বুধবার রাতে কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের গলিতে পৌছালে লিয়াকত হোসেন বল্টুর উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্ত্বব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপর দিকে হত্যাকান্ডের ৫ ঘন্টাপর রাত দেড়টার দিকে কুমার নদী থেকে প্রতিদ্বন্ধী কাউন্সিলর প্রার্থীর মৃত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা মনে করলেও, পুলিশ এর পিছনে নেপথ্যের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে।

এদিকে কাউন্সিলর প্রার্থীর লাশ উদ্ধার ও প্রতিদ্বদ্ধী কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ভাই আওয়ামীলীগ নেতা লিয়াকত হোসেন বল্টু হত্যাকান্ডের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পৌর এলাকা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাচন ও সহকারী রির্টানিং কর্মকর্তা জুয়েল আহম্মেদ জানান, নির্বাচনী সহিংসতা এড়াতে আইন শৃংখলা বাহিনী মাঠে রয়েছে। ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর ভাই হত্যাকান্ড ও কাউন্সিলর প্রার্থীর মৃতদেহ পাওয়ায় ওই ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদের নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে।

বার্তা প্রেরক
মনিরুজ্জামান সুমন
ঝিনাইদহ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন