গাংনীতে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর অফিস ভাঙচুর

নেতা কর্মীর নাম ভাঙ্গিয়ে বিদ্রোহী প্রার্থীর কাছে টাকা নেওয়ার প্রতিবাদ করায় মারধর করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দেওয়ান খোকন। সাংবাদিকদের কাছে এমনই অভিযোগ করেন আহত ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী মকছেদুর রহমান মকছেদ ও বাসিন্দা মানজেত আলি ও মহাশীনের ছেলে মুকুল হোসেন। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে৭টায় এ ঘটনা ঘটে।

তারা বলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা দেওয়ান খোকন আমরা যারা নৌকার সমর্থক তাদের নাম ভাঙ্গিয়ে বিদ্রোহী পৌর চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলামের কাছ থেকে টাকা নিয়ে আসে এরই প্রতিবাদ করায় দেওয়ান খোকন ও তার ছেলে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ সোবহান এবং জীবন লোকজন সঙ্গে নিয়ে মানজেত ও মুকুলের উপর হামলা করে বলে দাবি করেন। এসময় তারা কাউন্সিলর পদ প্রার্থী মকছেদুর রহমানের অফিসে বসে ছিলেন। হামলার সময় মকছেদুর রহমান মকছেদের নির্বাচনী অফিসের চেয়ার ভাঙ্গা হয় এবং পোস্টার ছিড়ে ফেলা হয় বলে জানান তারা।

এদিকে উট পাখি প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মকছেদুর রহমান মকছেদ বলেন আমার কর্মী সমর্থক আওয়ামী লীগের রাজনীতি করি আমার কর্মীরা নৌকা ও আমার উট পাখির প্রচারণা করে থাকে। অন্যদিকে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা দেওয়ান খোকন আমার কর্মী সমর্থকদের নাম ভাঙ্গিয়ে বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলামের কাছ থেকে গোপনে টাকা নিয়ে আসে এরই প্রতিবাদ করায় দেওয়ান খোকন ও তার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সোবহান এবং জীবন লোকজন নিয়ে আমার নির্বাচনী অফিসে বসে থাকা অবস্থায় তাদের উপর হামলা করে এবং চেয়ার ভাঙচুর পোস্টার ছিড়ে ফেলে।

জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায় আরিফুল ইসলাম সোবহান বলেন, এবারের নির্বাচনে আমি আমার পরবিার অগ্রনী ভুমিকা পালন করে আসছি। দলের কাছে আমাদের ছোট করার জন্য এরা ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আমার বাবা আহত অবস্থায় এখনও কুষ্টিয়া মেডিকেলে চিকিৎসাধীন তার মাথায় ১৭টি সেলায় গেছে বলেও দাবি করেন তিনি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন