ফেনী শহরের মিজান রোডের আলিয়া মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলায় ক্যাফে ৯৯ নামের একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সকালে ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান ফিতা কেটে ক্যাফে ৯৯ এর উদ্বোধন করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর সাইফুল ইসলাম তানজিম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল হক পাটোয়ারী,গ্র্যান্ড হক টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদান, মর্ডান বিজনেস লিমিটেড এর স্বত্বাধিকারী মোজাম্মেল হক মজুমদার ফরহাদ, লিবার্টি সু এর স্বত্বাধিকারী আজাদ চৌধুরী, ফেনী মডেল থানার এসআই মো. মনিরুজ্জামান, ওয়াসি ফ্যাশনের স্বত্বাধিকারী মঞ্জুরুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যবসা প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান। এছাড়া কেক কেটে ক্যাফে ৯৯ এর উদ্বোধন উদযাপন করা হয়। ক্যাফে ৯৯ এর পরিচালক কামরুল ইসলাম চৌধুরী বলেন, এখানে সুস্বাদু ও উন্নতমানের বিভিন্ন ফাস্টফুড আইটেমসহ অ্যাপিটাইজার, রাইস আইটেম, বার্গার, চাইনিজ রোল, চাওমিন, স্যান্ডউইচ, মিল্কশেক, ফ্রেশ জুস, সফট-কোল্ড ড্রিংকস, আইসক্রিম,কফি ইত্যাদি পাওয়া যাবে এবং গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












