পৌর পিতা নয়, জনগনের সেবক হতে চান শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জানে আলম খোকা। বগুড়া জেলার শেরপুর পৌরসভা নির্বাচনে বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র স্বতন্ত্র মেয়র প্রার্থী জানে আলম খোকা বলেছেন, ‘পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার জন্য, পৌর পিতা নয়, পৌর মেয়র নয় জনগণের সেবক হতে চাই। পিতা মরহুম গাজীউর রহমান শেরপুর পৌরসভার তৎকালীন নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। পৌর চেয়ারম্যান থাকা অবস্থায় ১৯৮০সালে আততায়ীর হাতে নিহত হন তিনি।
এর পরেই বি এন পি’র সক্রিয় রাজনীতিতে আসেন জানে আলম খোকা। পিতার আদর্শ, জনগনের সেবায় এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা ছিল এই নেতার। বিএনপিকে প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন জানে আলম খোকা। পরবর্তীতে পৌর মেয়র নির্বাচিত হলেন এবং ২০১৮ সালে পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করে বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়ে জাতীয় সংসদ নির্বাচনে আসলে দলের অভ্যন্তরীন চক্রান্তে পরাজিত হন বলে তিনি জানান। বি এন পি’র কান্ডারী নামে খ্যাত এই নেতা দলকে আগলে রেখেছে নিজের বুকের আড়ালে অথচ চক্রান্তে বঞ্চিত হয়েছে বারবার। আসন্ন নির্বাচনে মনোনয়ন চেয়ে ব্যর্থ হয় জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে জগ প্রতিক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছেন জানে আলম খোকা। তিনি বলেন, জনগণ এর পূর্বেও পৌরসভা নির্বাচনে আমাকে ভোট দিয়ে পৌর মেয়র বানিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর থেকেন জনগণের কল্যাণে সবসময় কাজ করেছি।
আজীবন জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করেছিলাম। মামলা হামলার কারণে পরবর্তীতে নির্বাচন করা হয়ে ওঠেনি। জয়ের ব্যপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, আগামী ১৬ জানুয়ারি পৌরবাসী জগ প্রতিকে আবারও ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার মাধ্যমে সবধরনের নাগরিক সুবিধা সম্পন্ন একটি পৌরসভা গড়ার সুযোগ দিবেন, ইনশাআল্লাহ। মেয়র পদ প্রার্থী জানে আলম খোকা আরও বলেন, সাধারণ মানুষের জন্যই আমি রাজনীতি করি। শেরপুর পৌরসভার জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকে সাধারণ মানুষের যে ভালবাসা পেয়েছি তাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সরেজমিনে ঘুরে ভোটারদের সঙ্গে আলোচনা করে জানা যায় বিগত পাঁচ বছরে পৌর সভায় উন্নয়নের কোন আচর পড়েনি।
পৌর এলাকার লাইট পোস্টগুলোতে নেই আলোর ব্যবস্থা। রাস্তাঘাট রিক্সা চলার অনুপোযোগী। নেই ভালো ড্রেনেজ ব্যবস্থা। জগ প্রতীকের মেয়র প্রার্থী জানে আলম খোকা জানান পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি। আমাকে নির্বাচিত করলে আমি নাগরিক অধিকার নিশ্চিতকরনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। মাদকমুক্ত পৌর এলাকা এবং পরিচ্ছন্ন শহর করতে বদ্ধপরিকর আমি। শেরপুর বাসি আমার জন্য জীবন দিয়েছেন ,রক্ত দিয়েছেন! আমি খোকা যতদিন বেঁচে আছি তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। (“জানে আলম খোকা”)
শেরপুর ধুনটের গণ-মানুষের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর দুঃসময়ের কান্ডারী, শত নির্যাতন সহ্য করে যিনি রাজপথে ছিলেন তিনি জনাব জানে আলম খোকা। নেতৃত্ব কোন টাইটেল বা পদ নয় নেতৃত্ব হলো অন্যদের জীবনকে সুন্দর করার সূর্বণ সুযোগ। নেতা মানে যে অন্যদের মনে আশা জাগিয়ে রাখতে পারে। একজন নেতা নিরপেক্ষতা ও সততা দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে। নেতা মানে জানে আলম খোকা। শেরপুর পৌরসভার মেয়র হিসাবে জানে আলম খোকার মত একজন নেতাকেই পৌরবাসী ভোট দিয়ে জয়যুক্ত করবে।
বার্তা প্রেরক
তনয় কুমার
স্ট্যাফ রিপোর্টার












