মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রাম থেকে ১শ’ পিচ ইয়াবাসহ ১জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (১১ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টার সময় রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি উপজেলার চরগোয়াল গ্রামের মোঃ আনোয়ার হোসেন এর ছেলে মোঃ লিখন মিয়া (২৭)।
গোয়েন্দা সুত্রে প্রকাশ, মাদক বিক্রির উদ্দেশ্যে লিখন মিয়া রামনগর গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অপেক্ষা করছিল। এমন সময় এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এ এস আই আহসান ও জসিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক লিখন মিয়ার দেহ তল্লাশী করে ১শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পুর্বক মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












