মোরেলগঞ্জে ৫৫ প্রার্থীর মাঝে প্রতীক বিতরণ

আসন্ন পৌরসভা নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে অংশগ্রহণকারী ৫৫ প্রার্থীর মাঝে প্রতীক বিতরণ করা হয়েছে। করেছেন বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রতীক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতীক বিতরণ করেন বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বেনজির আহমেদ। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই- আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোস্তফা কামাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল প্রমুখ।

পৌরসভা নির্বাচনের তৃতীয় ধােেপর তফসীল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি মোরেলগঞ্জ পৌরসভার ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বর্তমান মেয়র এস এম মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বীতায় ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর দুইজন বিএনপি মনোনীত ধানের শীষের ফরহাদ হোসেন মিলন এবং স্বতন্ত্র প্রার্থী আঃ মজিদ জব্বার ১০ জানুয়ারি প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীতা প্রত্যাহার করলে নৌকা মার্কার প্রার্থী এস এম মনিরুল হক তালুকদার একক প্রার্থী রয়েছেন। সে হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তিনি নির্বাচিত হচ্ছেন। ৩ টি সংরক্ষিত পদে মহিলা কাউন্সিলর এবং ০৯ টি সাধারণ কাউন্সিলর পদে সর্বমোট ৫৫ প্রার্থীর মধ্যে প্রতীক বিতরণ হয়েছে।

বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন