হোমনায় মাদক সেবন করে রাস্তায় মাতলামী করা ও মাদকের টাকার জন্য মা-বাবাসহ পরিবারের সদস্যদের মারধরের দায়ে সঞ্জিব চন্দ্র সরকার (২৮) নামের এক মাদকাসক্তকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক ও হোমনার ইউএনও রুমন দে গতকাল বৃহস্পতিবার বিকালে পৌরসভার শ্রীমদ্দি গ্রামে মোবাইলকোর্ট পরিচালনা করে এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত ওই গ্রামের শান্তি চন্দ্র সরকারের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রে ও ইউএনও রুমন দে জানান, মাদকাক্ত সঞ্জিবের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তার বাড়িতে মোবাইলকোর্ট পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে উপরোক্ত সাজা প্রদান করা হয়।
বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি












