মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আইন শৃংখলার সংশ্লিষ্ট কর্মকর্তারা পৌর নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় উপজেলা নির্বাহী কর্মকতার সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মেদ আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রহমান। প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম, সাবেক মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহম্মেদ আলী, বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবলু, ইসলামী আন্দোলনের প্রার্থী আবু হুরাইরা ও স্বতন্ত্র প্রার্থী আনারুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।
এ সময় প্রতিদ্বন্দী প্রার্থীদের কথা শুনে আইন শৃংখলা কর্মকর্তারা বলেন এবারের ভোট একেবারে সুষ্ঠ নিরোপেক্ষ হবে এ নিয়ে কোন দিধা থাকার কারণ নেই। তাছাড়া প্রত্যেককেই নির্বাচনী আচরণ বিধি মেনে চলার উপর বিশেষ ভাবে অনুরোধ করেন।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












