মোরেলগঞ্জে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান , র‌্যালি, কেক কাটা।

উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে সকালে বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রূপম, কলেজ শাখা সভাপতি বায়জিদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেয়। র‌্যালি শেষে উপজেলা , পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও কেট কাটা কর্মসূচিতে অংশ নেয় ।

এদিকে, কলেজ ছাত্র লীগের আয়োজনে অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে। সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেনে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক প্রফেসর ণীতিশ বিশ্বাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান হাওলাদার, যুগ্ম সম্পাদক এইচ এম শহীদুল ইসলাম, প্রভাষক জসিম উদ্দিন, প্রভাষক বেদান্ত হালদার প্রমুখ।

বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন