হোমনায় অগ্নিকান্ডে একটি মুরগীর খামারসহ তিন বসত ঘর ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের পাড়াতলী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গৃহকর্তা মো. সোহেল মিয়া। গৃহকর্তা সোহেল মমিয়া জানান, গভীর রাতে আচমকা মুরগির খামারে আগুন দেখতে পাই।
কিছুক্ষণের মধ্যেই এই আগুন আমার বসত ঘরে চলে আসে। পরে এলাকাবাসী ছুটে এসে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এরই মধ্যে আমার মুরগির খামার ও দু’টি বসত ঘর ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে খামারের দুই হাজার ব্রয়লার মুরগী,নগদ টাকা,স্বর্ণালংকার, ফার্নিচারসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুন লাগার কারণ জানা যায়নি।
বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি












