ফেনীতে র্যাবের অভিযানে বিদেশী মদ ও ফেনসিডিলসহ রিংকু (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (০২ জানুয়ারি) বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। ফেনীস্থ র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় শিউলী গার্ডেনের ৬ষ্ঠ তলার ২৫নং ইউনিট থেকে বিভিন্ন প্রকারের ৮৬ বোতল বিদেশী মদ ও ৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব-৭ এর সদস্যরা।
এ সময় মো. জিয়াউর রহমান রিংকু নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। সে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকার নুরুল আমিনের ছেলে।ওই ভবনের বাসিন্দারা জানান, রিংকু গত দুইদিন আগে ভাড়াটিয়া হিসেবে ওই বাসা ভাড়া নেন। র্যাব জানায়, মাদক পাচারকারী হিসেবে সে দীর্ঘদিন জড়িত রয়েছে। এছাড়া মোহাম্মদ আলী বাজারে ফার্মেসি দোকানের আড়ালে এ ব্যবসা চালিয়ে আসছে আসামী। আটককৃত রিংকুকে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












