নওগাঁয় প্রজেক্ট ও আপোসের উদ্যোগে ২০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের টিফিনের অর্থ বাঁচিয়ে শীতার্ত গরীব অসহায় ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনের জন্য নিজেদের গড়া অরাজনৈতিক সংগঠন “প্রজেক্ট কম্বল“ ও স্থানীয় বে-সরকারী সংগঠন আপোসের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে নওগাঁয় ২০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

শনিবার ২ জানুয়ারি বিকেলে শহরের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, আপোসের নির্বাহী পরিচালক এস,এম শহীদুল আলম, প্রজেক্ট কম্বল সংগঠনের প্রতিনিধি আবীর, মোরশেদ, অর্পিতা ও শেফাত প্রমুখ। পরে গরীব অসহায় ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন