বিএনপি- জামায়াত নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে -ফেনীতে মাইনুল হোসেন খান নিখিল

বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, নতুন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে তারা শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করতে চাইছে উল্লেখ করে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেন ঐক্যবদ্ধ শক্তি দিয়ে বিএনপি-জামায়াতের এসব ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে।

শনিবার (০২ জানুয়ারি) দুপুরে সাংগঠনিক কাজে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীর মহিপালে  জেলা যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

ফেনী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী মাসুদ রানা। সভায় ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপি-জামাত একটি জঙ্গি সংগঠন উল্লেখ করে মাইনুল হোসেন খান নিখিল বলেন, সত্যিকার অর্থে যদি তারা মানুষকে ভালোবাসতো এই করোনা দূর্যোগে মানুষকে সেবা দিয়ে মানুষের পাশে থাকতো। করোনা মহামারীর সময় দলীয় নেত্রীর ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবন বাজী রেখে করোনায় আক্রান্তদের লাশ দাফন সহ অসহায়দের পাশে থাকায় ফেনী জেলা যুবলীগকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরো বলেন, দুঃসময়ে আর দুর্দিনে ফেনী জেলা যুবলীগের অবদান তার অজানা নয়।

ফেনীতে যুবলীগ ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে আসন্ন ৩০ জানুয়ারির পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ঐক্যবদ্ধ হয়ে জয় লাভ করিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ আর মাদক ব্যবসায়ীদের ফেনীতে ঠাঁই নেই বলে জানান দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান তিনি।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন