মোরেলগঞ্জে ১৪১ প্রতিবন্ধী ছাত্র পেল প্রনোদনার চেক

বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার ১৪১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রনোদনার চেক বিতরণ করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পক্ষে এ প্রনোদনার চেক বিতরণ করেন।

জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তর আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। মুজিব শতবর্ষ ও করোনা মহামারির প্রেক্ষাপটে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে প্রনোদনার আওতায় নিয়েছেন। তারই অংশ হিসেবে প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে এ প্রনোদনার আওতায় নেয়া হয়েছে বলে সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির বলেন।

বার্তা প্রেরক
এইচ এম জসিমউদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন