আসন্ন হোমনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপির সাংগঠনিক সভা আজ শনিবার হোমনা সরকারি ডিগ্রি কলেজ হোস্টেল সংলগ্ন পৌর যুবলীগ সভাপতি আলমগীর হোসেনের বাড়িতে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মোল্লা।
পৌর বিএনপির সেক্রেটারী ছানাউল্লাহ সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সেক্রেটার মো. মহিউদ্দিন সরকার। বক্তব্য দেন পৌর বিএনপির সহসভাপতি মো. আবদুল লতিফ ও মো. আতাউল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মো. শাহআলম হিমেল, উপজেলা মহিলা দলের সভাপতি শেফালী আক্তার, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুর রহিম,ছাত্র বিষয়ক সম্পাদক অহিদ মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাইজুদ্দিন প্রমুখ।
বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি৭৮২












