দেশের এই প্রথম কিশোরগঞ্জ থানায় হিমঘরের উদ্বোধন

বাংলাদেশের অন্য থানায় হিমঘরের নেই কোনো ব্যবস্থা। এই প্রথম কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের ব্যতিক্রমী উদ্যোগে তার ঐকান্তিক প্রচেষ্টায় থানা পরিষদ চত্বরে স্থাপিত হিম ঘরের শুভ উদ্বোধন করা হয়। সোমবার সকালে ফিতা কেটে হিমঘরটির উদ্বোধন করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম। বিভিন্ন দুর্ঘটনায় থানায় আগত নিহত ব্যক্তির মরদেহ খোলাআকাশ কিংবা ছাউনির নিচে শীত কিংবা গরমে স্বজনের অপেক্ষায় দুর্গন্ধ ছড়ায।

মৃত্যু ব্যক্তির শেষ যাত্রায় বিকৃতি হীন মরদেহ দাফনের অসস্তিতে ভোগেন অনেকে। মৃত্যু ব্যক্তির সুষ্ঠুভাবে সৎকারের অধিকার আর ভোগান্তি লাঘবের লক্ষ্যে এক ব্যবসায়ীর সহায়তায় নিজ প্রচেষ্টায় মানবতার ফেরিওয়ালা ওসি আবদুল আউয়াল বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,পিপিএম (সেবা), কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল ইসলাম প্রমুখ।

বার্তা প্রেরক
মোঃ লাতিফুল আজম
নীলফামারী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন