মেহেরপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সোমবার (১৪-১২-২০২০ ইং) সকাল সাড়ে দশটার দিকে দিবসটি উপলক্ষে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করেছে দলের নেতা কর্মীরা। বিএনপির দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বীর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লাহ বাবলু মাস্টার, পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মালেক হোসেন চপল প্রমুখ। পরে সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন