মেহেরপুরের গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪-১২-২০২০ ইং) সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহিদুজ্জামান খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ মোঃ বজলু রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী ও আমিরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিৎ ছিলেন।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












