ফেনী জেলা কারাতে দলের জাতীয় পুরস্কার অর্জন

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতা রাজধানীর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলার টিম, বিশ্ববিদ্যালয় টিম, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার টিম এই কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরমধ্যে ফেনী জেলা কারাতে দলের মুন্নি আক্তার মহিলা বিভাগের খেলায় কুমি-৪৫কেজি ওজনের বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করে।

উল্লেখ যে,অতীতে সাউথ এশিয়ান গেমস সহ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে ফেনী ড্রাগন কারাতে একাডেমীর খেলোয়াড়রা ফেনী জেলা দলের হয়ে মূল্যবান পদক অর্জন করে।ফেনী ড্রাগন কারাতে একাডেমীর সেক্রেটারি ইমন উল হক জানান,পর্যাপ্ত সুযোগ -সুবিধা, প্রয়োজনীয় অবকাঠামো পেলে ফেনী জেলা কারাতে দল আরও পুরস্কার অর্জন করতে সক্ষম হবে। জাতীয় পর্যায়ে এই সাফল্য অর্জনের জন্য ফেনী জেলা ক্রীড়া সংস্থা, ড্রাগন কারাতে একাডেমীর প্রধান প্রশিক্ষক এস, ইসলাম শুভ সহ একাডেমীর সদস্যদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন