‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার রায়পুরা উপজেলা পরিষদের হলরুমে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। রায়পুরা উপজেলা “সরকারি কর্মকর্তা ফোরাম” এর আয়োজনে জাতির পিতার ভাস্কর্য ভাংচুর ও অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সহকারি কমিশনার ভূমি মাহমুদুর রহমান খন্দকার, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির, রায়পুরা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন-সহ আরো অনেকে।
বার্তা প্রেরক
মোঃ নুরুল ইসলাম
নরসিংদী প্রতিনিধি












