বাংলাদেশ হেলথ এসিস্টট্যান্ট এসোসিয়েশন মাদারীপুর জেলা শাখা শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছে। মাদারীপুর সদর হাসপাতালের সামনে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন থেকে বক্তরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এসিস্টট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগের সমন্বয়ক এবং জেলা সভাপতি মো. শাহাদুল ইসলাম, মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন, মাদারীপুর জেলার পরিদর্শক সমিতির সভাপতি মো. হারুন-অর-রশিদ প্রমূখ। এসময় উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি












