মেহেরপুরে শীতের তীব্রতার সাথে বিভিন্ন ফুটপথের দোকানে গরম পোষাক কেনার ভিড় বেড়েই চলেছে। এদিকে গত সপ্তাহ থেকে শীতের তীব্রতা ধিরেধিরে বাড়লে দুই থেকে তিনদিন ধরে এর তীব্রতা বেশ বেড়ে গেছে। শীতের তীব্রতায় নিশ্ন আয়ের লোকজনের কর্ম জীবন ব্যহত হলেও শীতের কাছে সকলেই কাবু। তাইতো মেহেরপুরের কয়েকটি স্থানে বিদেশী সেকেন্ড হ্যান( নিক্সন) মার্কেটে ভিড় জমাচ্ছেন তারা যাতে অল্প টাকার পোষাক কিনে শীত নিবরান করা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে মেহেরপুরের পৌরসভার সামনে, গরুর হাট, কোর্ট এলাকায় বেশ কিছু দোকানে ফুটপথে বিদেশী সেকেন্ড হ্যান্ড শীতের পোষাক নিয়ে বসেছেন। তাছাড়াও গাংনী ও মুজিবনগরেও কয়েকটি স্থানে এ সেকেন্ড হ্যান্ড বা নিক্সন মার্কেট অনেক আগে থেকেই গড়ে উঠেছে। প্রতিটি ফুটপথের দোকানেই শীতের তীব্রতার সাথে নিম্ন আয়ের ক্রেতাদের সাথে ধনী লোকেরও ভিড় লক্ষ করা গেছে। তবে সেখানে নি¤œ আয়ের মানুষের উপস্থিতিই বেশি।
এদিকে ক্রেতাদের ভিড় বাড়ার সাথে দোকানিরাও তাদের পোষাকের দাম তুলোনামুলোক বেশি ধরছেন বলে বেশ কয়েকজন ক্রেতা জানান। ক্রেতারা বলেন শীতের তীব্রতার সাথে ক্রেতাদের ভিড় বাড়ে আর ক্রেতাদের ভিড়ের সাথে সাথে ফুটপথের পোষাকের দামও ব্যবসায়ীরা বাড়িয়ে দেয়। যেহেতু ফুটপথের ব্যবসা সেকারণে সংশ্লিষ্ট মহলও এখানে তেমন কোন গুরুত্ব দেন না।
এদিকে বেশি দাম নেওয়ার বিষয়ে জানতে চাইলে কয়েকজন দোকানি বলেন, গতবছরের তুলোনায় এবার বাইরে থেকে আশানুরুপ মালামাল আমদানী না হয় বেশি দামে আমাদের ক্রয় করা লাগছে যে কারণে গতবছরের দুলোনায় এবার দামটা একটু বেশি। ব্যবসায়ীরা অবশ্য এবার লাভের বিষয়ে ঝুঁকির ভিতরে আছেন বলে জানিয়েছেন। কারণ বেশি দামে এখান থেকে কেউ পোষাক কিনতে চাইনা। কারণ আরেকটু দাম ধরে দিলে বড় বড় মার্কেট থেকে তারা নতুন পোষাক কিনতে পারবে। এদিকে বড় বড় দোকানেও খোঁজ নিয়ে জানা গেছে সেখানেও গতবছরের তুলোনায় পোষাকের দাম বেশি হওয়ায় ক্রেতাদের ভিড় সেখানে কম।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












