মোরেলগঞ্জে মেয়র প্রার্থী অধ্যাক্ষ শাহাবুদ্দিন তালুকদারের নির্বাচনী সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আগাম প্রচার-প্রচারণায় মাঠে নেমেছে দলীয় প্রার্থীরা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদারের এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব সরালিয়া গ্রামের তরুন সংঘ ক্লাব চত্ত্বরে আয়োজিত এ মতবিনিময় সভায় আবুল হোসেন শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আশ্রাব আলী শেখ, সমাজ সেবক খলিলুর রহমান, সাবেক কাউন্সিলর মো. জালাল উদ্দিন তালুকদার, ছাত্রলীগ নেতা এ্যাড. মাহমুদুল হাসান শুভ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার বলেন, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দক্ষিণাঞ্চলের উন্নয়নের রুপকার বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন যাকে মনোনয়ন দিবে ঐক্যবদ্ধভাবে সকলে তার কাজ করবো।

ডিজিটাল বাংলার উন্নয়নের ছোয়া জনগনের দ্বার প্রান্তে পৌঁছে দিতে মোরেলগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সভায় জনগনের কাছে সমর্থন ও ভোট চেয়ে ভোট প্রার্থণা করেন এ নেতা।

বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন