নওগাঁর রানীনগরে উপ-নির্বাচনে আ’লীগের দুলু জয়ী

নওগাঁর রাণীনগর উপজেলার পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রউফ দুলু বেসরকারিভাবে জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে দুলু পেয়েছেন ২৬ হাজার ১৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোসারব হোসেন পেয়েছেন ৭ হাজার ১৫৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন পেয়েছেন ২ হাজার ১০৩ ভোট। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়।
চলে বিকেল ৫টা পর্যন্ত।

আট-টি ইউনিয়ন নিয়ে গঠিত রাণীনগর উপজেলা। মোট ভোটার ১ লাখ ৪৯ হাজার ৫৮৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৮৬৫ জন ও নারী ভোটার ৭৪ হাজার ৭২২ জন। মোট ৫৬টি ভোট কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনী এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। উল্লেক্ষ গত ২৭ জুলাই নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা যান। এরপর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল সংসদ উপ-নির্বাচনে ওই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ফলে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য হয়।

বার্তা প্রেরক
আব্দুর মজিদ মল্লিক
নওগাঁ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন