বোয়ালখালীতে মোবাইল কোর্টে বেকারী ও রেস্টুরেন্টে ৭০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব আছিয়া খাতুন এর নির্দেশে রায়খালী ও শাকপুরা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

এ সময় রায়খালী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পরিচালনা করায় নিউ ঢাকা বেকারী এর ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন,  পিতা:- খায়রুল বসরকে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শাকপুরা বাজার এলাকার গরীবে নেওয়াজ হোটেল এ অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য প্রস্তুত, পুরাতন তেল বারবার ব্যবহার করা সহ অপরিচ্ছন্নতার কারনে ভোক্তা অধিকার আইন এ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর জনাব দেবব্রত সরকার এবং এসআই সালামত উল্লাহর নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশ এর একটি টিম। মোবাইল কোর্ট বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন ভেজাল ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এর বিরুদ্ধে মোবাইল কোর্ট এর অভিযান অব্যাহত থাকবে।

বার্তা প্রেরক
মুহাম্মদ তাজউদ্দীন খান
চট্টগ্রাম প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন