মানিচগঞ্জের ঘিওরের নৈস প্রহরী জাফরের দাপটে এলাকাবাসী অতিষ্ঠ 

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বড়কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরি মৃত নছুমুদ্দিনের ছেলে একাধিক মামলার আসামি জাফর(২৮) ও তার  ভাই সাইফুল( ২৪) এদের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী তাদের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

জানা গেছে, কিছু দিন আগে জাফরের অনৈতিক ও অপকর্মের বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন করে। তাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, জুয়া খেলা ও ইয়াবা মাদক ব্যবসার বিভিন্ন অভিযোগ রয়েছে।  গত ০৭/১২/২০২০ তারিখ আনুমানিক বিকাল ৫ টার সময়  সন্ত্রাসী কায়দায় বড়কুষ্টিয়া গ্রামের হুরমত আলীর ছেলে মোঃ সিদ্দিকুর রহমানকে মারপিট করে গুরুত্বর জখম করে দুই ভাই। অভিযোগ সুত্রে জানা যায়, সন্ত্রাসী জাফর তার দোকান থেকে কাঠের বাটাম দিয়ে মাঠে বসে খেলা দেখা অবস্থায় পিছন থেকে সিদ্দিকুরকে এলোপাথাড়ি ভাবে হত্যার উদ্দ্যেশে মাথায়  আঘাত করে।

প্রত্যক্ষদশাী বড়কুষ্টিয়া গ্রামের মোঃ আব্দুস সামাদ মিয়া জানায় – আমি ও সিদ্দিকুর এক সাথে মাঠে বসে খেলা দেখতে ছিলাম হঠাৎ জাফর ও তার ভাই সিদ্দিককে কাঠের বাটাম দিয়ে এলোপাথাড়ি ভাবে আঘাত করে। কাঠের বাটাম ভেঙে আমার শরীরে এসেও লাগে। এতে আমিও আঘাত প্রাপ্ত হই। আমিও এদের শাস্তি দাবি করছি।এব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে। ঘিওর থানা এ এস আই মোঃ আছাদ মিয়া জানান – এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে।

আল মামুন:নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন