নানা অপকর্মের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক কামরুল ইসলাম কামালকে গ্রেফতার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে দায়ের করা মামলা সূত্রে জানা যায়, সে নরসিংদী নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ এর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভিন্ন অসংগতিপূর্ণ অপপ্রচার করায় তার বিরুদ্ধে নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর নরসিংদী থানা পুলিশ তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে।
এ ব্যাপারে নরসিংদী প্রেস ক্লাস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভায় এহেন কর্মকান্ডের জন্য তাকে ক্লাবের সাধারণ সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। এর আগেও তার বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ সেজে ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছিল। এ ঘটনায় নরসিংদী জেলা জুড়ে মানুষের মুখে মুখে নিন্দার ঝড় বইছে।
বার্তা প্রেরক
মোঃ নুরুল ইসলাম
নরসিংদী প্রতিনিধি












