ফেনীতে বেগম রোকেয়া দিবস পালিত

নারী জাগরণের অগ্রদূত, সমাজ সংস্কারক ও উপমহাদেশের মহিয়সী নারী বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা ফেনী জেলা শাখার উদ্যোগে বুধবার (০৯ ডিসেম্বর) সকালে সংস্থার নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থা ফেনী জেলা শাখার চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা।

সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আবদুর রবের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সদস্য আঞ্জুমান আরা গিয়াস খুকু,সংস্থার নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান, ট্রেড প্রশিক্ষক মর্জিনা আক্তার প্রমুখ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রোগ্রামার (কম্পিউটার) নুর আলম খান, পোল্ট্রি প্রশিক্ষক জসিম উদ্দিন সহ সংস্থা ও প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে বেগম রোকেয়ার জীবনী ও কর্মময় জীবনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। বেগম রোকেয়ার আর্দশে উজ্জীবিত হয়ে নারীরা যেন বর্তমান সরকারের গৃহিত নারী উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে স্বাবলম্বী ও নিজেকে সমাজের একজন দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার আহবান জানান। পাশাপাশি বক্তারা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য, সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা গড়ে তোলার উপর বক্তব্য প্রদান করেন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন