রানীনগরে উপ-নির্বাচন  উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

নওগাঁর রাণীনগরে আগামীকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকালে রাণীনগর থানা চত্ত্বরে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। এ উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে দ্বায়িত্বরত পুলিশ, আনছারসহ সকল কর্মকর্তা ও সদস্যদের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন তিনি।

পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, নির্বাচন সম্পন্নরুপে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে হবে। ভোটাররা যেন নির্বিগ্নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে বাড়িতে পৌঁছতে পারেন এলক্ষে নির্বাচনে দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন। এ সময় অতিরিক্ত পুলিশসুপার (ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল), সহকারী পুলিশ সুপার মান্দা (সার্কেল), রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, ডিএসবি, ডিবিসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল গত ৮ আগষ্ট পদত্যাগ করে জাতীয় সংসদ উপ-নির্বাচনে অংশ নেয়। এতে ওই পদটি শুন্য ঘোষনা করে ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোটগ্রহনের দিন ধার্য করে তফশীল ঘোষনা করে নির্বাচন কমিশন।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন