বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মোরেলগঞ্জে প্রতিবাদ সমাবেশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় সাংসদ এ্যাড. আমিরুল আলম মিলনের আহ্বানে মঙ্গলবার বিকেলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মোরেলগঞ্জ বাজারের কাপুড়িয়া পট্টিতে সন্ত্রাস ও মৌলবাদ বিরোধী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্যে বলেন, ফতোয়াবাজদের ধর্মের অপব্যাখ্যা করে অসৎ উদ্দেশ্য হাসিল করার অপচেষ্টা সফল হবে না। আওয়মী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মিলন আরোও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্চুর করে দেশ জুড়ে যে আগুন জামায়াত, বিএনপি ও পাকপন্থীরা জ্বালিয়েছে সে আগুনে ওরা পুড়েই ছাই হবে।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামী লীগেরসভাপতি ও পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সহ-সভাপতি চেয়ারম্যান শফিকুর রহমান লাল,আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের, এইচ এম মাহমুদ আলী, আব্দুর রহিম বাচ্চু, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক , অ্যাড. তাজিনুর রহমান পলাশ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইলিয়াস হোসেন দুলাল,কৃষকলীগ নেতা আবুল কালাম, মহিদুল ইসলাম মহিদ, রাব্বি হাসান হৃদয়,। সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ভাঙচুর করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে স্বাধীনতা বিরোধী দোসরদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন