রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের হাটমাধনগর গ্রামে অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধের জন্য বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন অসহায় একজন ভুক্তভুগী।অভিযোগ সুত্রে জানা যায় গত ৫ই ডিসেম্বর হাটমাধনগর গ্রামের মৃত নূর মোহাম্মাদ প্রাং এর ছেলে তোফাজ্জল হোসেন (৩২) বাদী হয়ে একই গ্রামের সুদাড়ু আহসান হাবিবের ছেলে সাদ্দাম হোসেন(৩০),মৃত আবুল হোসেন এর ছেলে সাকিম উদ্দিন(৪০),মৃত নুর এর ছেলে জহুরুল (৩০)এবং মন্দিয়াল গ্রামের ফরহাদ হোসেন এর ছেলে সেলিম রেজা(২৫) কে এলাকার চিহ্নিত সুদাড়ু বলে উল্লেখ করে তাদের বিবাদী করে অভিযোগ করেন, এবং বিবাদীগন অনুমোদনহীন বেআইনীভাবে দীর্ঘ দিন থেকে কড়া সুদের রমরমা ব্যবসা করে আসছে,প্রতি ১হাজার টাকায় প্রতি সপ্তাহে সুদাড়ুদের সুদ দিতে হয় ২০০ থেকে ৩০০ টাকা।
তাদের এ কড়া সুদের ব্যবসায় অতিষ্ট এলাকাবাসী এবং অনেকেই তাদের কাছ থেকে সুদের উপর টাকা নিয়ে আজ নিঃশ্ব হয়ে সর্বশান্ত হয়েছে,ভুক্তভুগীরা সময়মত সুদের টাকা দিতে না পারলে সুদাড়ুরা তাদেরকে ধরে এনে জোরপূর্বক ফাঁকা চেক ও ফাঁকা স্ট্যাম্প সাক্ষর করে নেয়।সময়মত সুদের টাকা দিতে না পারায় অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সুদাড়ুদের অত্যাচারে এলাকা ছেড়ে পালিয়েছেন।এমতাঅস্থায় অত্র এলাকার সকল সুদাড়ুদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেন অত্রএলাকার সচেতন মহল। এবিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বলেন এসব সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া।
বার্তা প্রেরক
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি












