ফেনীর সিন্দুরপুরে ছাত্রলীগের সম্মেলন

ফেনীর দাগনভূঁঞা উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে সিন্দুরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন দাগনভূঁঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ।

সিন্দুরপুর ইউপি ছাত্রলীগের সভাপতি জাকের হোসেনের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাহ উদ্দিন ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সহ-সভাপতি ইকবাল মাহমুদ সৈকত, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম অনু ও ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. ইমন। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল রহমান অপু।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর রতন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সিন্দুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান এডভোকেট এম শাহজাহান সাজু, সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর নবী, উপজেলা আওয়ামী লীগ নেতা মাস্টার আবদুর রহমান, শফিকুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সুমন ভৌমিক ও জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু নাঈম প্রমুখ। এ সময় জেলা,  উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয় স্কুল মাঠ ও আশপাশের সড়কগুলো।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন