গাংনী থেকে নিখোঁজ জাফরের লাশ মিরপুরে উদ্ধার

গতকাল রবিবার (০৭-১২-২০২০) গাংনী থেকে নিখোঁজ হওয়া ব্যবসায়ী জাফর ইকবালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৮-১২-২০২০) দুপুরের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদা পাড়া থেকে ঐ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

মিরপুর থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাস জানান স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দুপুরে বলিদাপাড়া গ্রামের একটি তামাকের মাঠ থেকে জিকে খালের পাশে নিমগাছে ঝুলন্ত অবস্থায় ঐ ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।
মৃত ব্যবসায়ী জাফর ইকবাল মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগরের বীর মুক্তিযোদ্ধা  ফজলুল হকের ছেলে। সে পিয়াস পোল্ট্রিফিডের মালিক। গতরবিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্ধেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে থানায় জিডি করা হয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান চাওয়া হয়।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন