পঞ্চগড়ের আটোয়ারীতে বিজিবি কর্তৃক ৩৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করার খবর পাওয়া গেছে। বিজিবি সূত্রে জানাগেছে, সোমবার সন্ধায় পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮বিজিবি) এর অধীনে বোধঁগাও বিওপির টহল কমান্ডার জেসি নং- ৯২৩১, নায়েব সুবেদার মো: খাইরুল ইসলাম এর নেতৃত্বে সীমান্ত পিলার ৪০০/৩ আর হতে পূর্ব দিকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝেপড়াঝাড় এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩৫৬ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল সিজারলিষ্ট করে আটোয়ারী থানায় জমাদেন এবং মামলা রুজু করেন বিজিবি। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
বার্তা প্রেরক
এ রায়হান চৌধূরী রকি
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি












