
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৃথক স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭-১২-২০২০ ইং) বিকেল সাড়ে ৪টার সময় গাংনী বাজার বাসষ্ট্যান্ড এর শহীদ রেজাউল চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিকেক্ষাভ সমাবেশ অনুষ্ঠিত হয় একই সাথে পৃথক স্থানে জেলা আওয়ামী লীগের আয়োজনে গাংনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন এর বাস ভবন এলাকায় শাহিদুজ্জামান শিপুর নির্বচনী কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এড. ইব্রাহীম শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম শান্তনা, ,মজিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সেন্টু সহ স্থানীয় নেতা কর্মীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, যারা আমাদের স্বাধীনতার স্থপতি বাঙ্গালি জাতির জনকের ভাস্কর্য’র উপর হামলা করেছে তারা ক্ষমার অযোগ্য। তাদের কোন ক্ষমা নেই তাদের দৃষ্টান্ত মুলোক শাস্তির ব্যবস্থা এই বাংলার মাটিতেই হবে।
অপরদিকে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শফি কামাল পলাশ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল হক, সাবেক মেয়র আহম্মেদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুজ্জামান শিপু, সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন, তৌহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক সহ স্থানীয় নেতা কর্মী বৃন্দ।
বক্তারা বলেন, ঐ পাকিস্তানী রাজাকারের উত্তরসুরিরা আবারো বাংলাদেশের স্বাধীনতার উপর কালো মেঘের ছায়া নামাতে চাই। ধর্মীয় অনুভুতি পুজি করে তারা বাঙ্গালীর চেতনা থেকে জাতির পিতার আদর্শকে মুছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কিন্তু তারা জানেনা এটা সেই পাকিস্তানী শাসনামল নয় এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশ। এখানে ভন্ড মৌলবাদি গিরি চলবেনা, চলবেনা কোন পাকিস্তানী প্রেতাত্মাদের স্বপ্ন পূরণ। বক্তারা বলেন, এই বাংলার মাটিতে ঐ পাকিস্তানী আদর্শে গজে ওঠা হায়েনাদের পূতে ফেলা হবে। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিৎ ছিলেন।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি











