ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে নেমেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। সোমবার (০৭ ডিসেম্বর) ভ্রাম্যমান আদালতের অভিযানে চার বাড়ীর মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকে শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মনিরুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগ ও অনুমোদিত চুলার অতিরিক্ত ব্যবহার করায় শহরের বারাহীপুর এলাকার শহিদুল ইসলামকে ২০ হাজার টাকা, মো: রফিককে ১৫ হাজার টাকা, শামসুদ্দোহাকে ৩০ হাজার টাকা ও কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার কাসেম ম্যানশনের ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উল্লেখিত ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ব্যবহৃত রাইজার, রেগুলেটর ও পাইপ জব্দ করা হয়। অভিযানে বাখরাবাদের কর্মকর্তাগণ অংশ নেন।নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মনিরুজ্জামান জানান, গ্যাসের অবৈধ সংযোগকারীদের আইনের আওতায় আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












