অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের দায়ে ফেনীতে দুই ভবনের মালিককে জরিমানা

অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের দায়ে ফেনীতে দুই ভবনের মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  রোববার (৬ ডিসেম্বর) দুপুরে ফেনী পৌরসভার বারাহীপুরের নাজির রোডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান। এসময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের কর্মকর্তারা সাথে ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে ওই রোডে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করে ১০টি চুলা ব্যবহার করায় শামসুল আলম নামের এক ভবন মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ২টি চুলার অনুমোদন নিয়ে ১০টি চুলা ব্যবহার করায় রহমান ম্যানশন নামে এক ভবনের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন