কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শিবচর পৌরসভার ৭১ চত্তরে বিক্ষোভ সমাবেশ শিবচর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, এসময় যারা দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী কার্যকলাপ করে ৭১ এর ওই সমস্ত পরাজিত শক্তির পেত্মাদের দেশে ১ম শ্রেণীর নাগরিক হিসেবে বেঁচে থাকার কোন অধিকার নাই। তাই স্বাধীনতা বিরোধীদের দেশে ২য় শ্রেণীর নাগরিক হিসেবে গন্য করে সংসদে আইন পাশ করার আহব্বান জানান। এসময় নেতারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম বলেন, বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের কোন ঠাই হবে না। ৭১ এর পরাজিত শক্তিরা বারবার দেশে অরাজকতা সৃষ্টি করে চাইছে। বিএনপি-জামাতের মদদে ভাস্কর্যকে মূর্তি আখ্যা দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি চারণে বাঁধা দিচ্ছে কিছু মৌলবাদী গোষ্ঠী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মোল্লা বলেন, বঙ্গবন্ধুকে অসম্মান করলে আমরা তা সহ্য করবো না। বঙ্গবন্ধুর স্মৃতি চারণে ভাস্কর্য নিয়ে স্বাধীনতার অপশক্তি মাথা চারা দিয়ে উঠতে চাইছে। স্বাধীনতার অপশক্তিকে বাংলাদেশের সাধারণ মানুষ শক্ত হাতে প্রতিহত করবো।
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি












