মাদারীপুরে কালকিনিতে ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে মো. সফিকুল ইসলাম-(৩০) নামে এক মসজিদের ঈমামকে গ্রেফতার করেছেন কালকিনি থানা পুলিশ। রোববার (৬ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ওই ধর্ষনের শিকার শিশুকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল পরিক্ষার জন্য পাঠিয়ে দিয়েছে। এদিকে ধর্ষনের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে।
মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার রমজানপুর এলাকার দক্ষিন রমজানপুর খাঁনবাড়ি জামে মসজিদের ঈমাম হিসেবে দীর্ঘদিন ধরে চাকুরী করে আসছেন বরিশালের গৌরনদীর চরকুতুবপুর গ্রামের আনিস খাঁনের ছেলে সফিকুল ইসলাম খান। এ সুবাদে ওই শিশু মসজিদে পড়তে আসেন। এ সুযোগে শনিবার (৫ ডিসেম্বর) ভোরে ওই শিশুকে তার নিজ রুমে নিয়ে গিয়ে শিশুর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে এ ঘটনা জানতে পেরে ওই ধর্ষনের শিকার শিশুর মা বাদী হয়ে কালকিনি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় থানা পুলিশ অভিযুক্ত সফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।
ভুক্তভোগী শিশুর মা মামলার বাদী অভিযোগ করে বলেন, আমার মেয়েকে মসজিদের ঈমাম সফিকুল ইসলাম জোরপূর্বক ধর্ষণ করেছে। তাই আমি তার বিরুদ্ধে মামলা করেছি। আমি তার বিচার চাই। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এবং আসামী সফিকুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি












