“পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার দিতে চান, তাহলে অসহায় রোগীকে রক্তদান করুন” এই স্লোগানকে সামনে রেখে বিজয়ের মাস উপলক্ষে ০৪/১২/২০২০ ইং ‘সন্দ্বীপ স্টুডেন্ট ব্লাড ডোনার ফরম’ এর উদ্যোগে সন্দ্বীপের আলি মিয়ার বাজার এলাকায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ব্লাড গ্রুপিং ক্যাম্প এ উপস্থিত ছিলেন পুষ্পানেন্ধু মজুমদার -(প্রতিষ্ঠাতা)রক্তিম ব্লাড ডোনার সোসাইটি,ইয়াছির আরাফাত -( প্রতিষ্ঠাতা) সন্দ্বীপ ব্লাড ব্যাংক,আদনান হাবীব মাসুম- (উদ্যোাক্তা) ইয়ুথ ব্লাড ফাইটার্স,মোঃ আরমান জাবেদ – (উদ্যোক্তা) ইয়ুথ ব্লাড ফাইটার্স, সন্দ্বীপ,রুবেল চন্দ্র রায়- (এডমিন) সনাতন ব্লাড ব্যাংক,মোঃ নাঈম খান- (প্রতিষ্ঠাতা) সন্দ্বীপ স্টুডেন্ট ব্লাড ডোনার ফোরাম,আরাফাত হোসেন হৃদয় (সহ- প্রতিষ্ঠাতা ও পরিচালক) সন্দ্বীপ স্টুডেন্ট ব্লাড ডোনার ফোরাম,আবদুর রহমান সিহাব (সিনিয়র সদস্য) সন্দ্বীপ স্টুডেন্ট ব্লাড ডোনার ফোরাম,মোঃ জাহিদ (সিনিয়র সদস্য) ‘সন্দ্বীপ স্টুডেন্ট ব্লাড ডোনার ফোরাম’ সহ আরো অনেকে।
‘স্টুডেন্ট ব্লাড ডোনার ফরম’ এর প্রতিষ্ঠিতা ‘মোঃ নাঈম খান’ থেকে জানা যায় এটাই উনাদের প্রথম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প যার মাধ্যমে প্রায় ১৫৫ + মানুষ তাদের রক্তের গ্রুপ ফ্রিতে জানতে পেরেছে এবং তাদের ব্লাড ডোনার ফোরামের মাধ্যমে তারা এখন পর্যন্ত ৩ মাসের মধ্যে প্রায় ৮৪ + মানুষকে রক্তের ব্যবস্থা করে দিয়েছে। এসময় তিনি আরো বলেন,”শুধু সন্দ্বীপে নয় চট্টগ্রাম সহ বাংলাদেশ যেকোনো স্থানে কেউ আমাদের ফোন দিলে আমরা আমাদের ফোরামের মাধ্যমে রক্ত সংগ্রহ করে দিয়ে থাকি।” রক্তের প্রয়োজনে “সন্দ্বীপ স্টুডেন্ট ব্লাড ডোনার ফরম” এর নাম্বারঃ ০১৮৬৫৭৩৮০৬৮ ও ০১৭৪৫৫৪৫৭৮৩
বার্তা প্রেরক
মুহাম্মদ মাসঊদুল বারী
সন্দ্বীপ প্রতিনিধি












