আগামী ১০ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য রাজৈর পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমা রশিদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় রাজৈর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে।
রাজৈর পৌরসভাকে মাদক ও সন্ত্রাসমুক্ত, সুন্দর পরিচ্ছন্ন এবং প্রযুক্তি নির্ভর উন্নত নাগরিক সেবার পৌরসভার গড়ার লক্ষে ৫০টি দফাসম্বলিত এ ইশতেহারে ঘোষণা করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সহ-সভাপতি এডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জমির উদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি












