রাজৈর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন সদস্যকে বহিস্কার করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১২টায় রাজৈর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মাদারীপুর জেলা আওয়ামী লীগের পক্ষে থেকে তাদের বহিস্কার বিষয়টি জানানো হয়েছে।
বহিস্কারকৃতরা হচ্ছেন রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব মিয়া এবং রাজৈর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী রাজৈর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. সিদ্দিকুর রহমান বক্কার, রাজৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শামীম নেওয়াজ ও রাজৈর পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গোপা শারমীন।
জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবু্িদ্দন আহমেদ মোল্লা সাংবাদিকদের জানান, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী আসন্ন রাজৈর পৌরসভা নির্বাচনে দলীয় নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে দলীয় নেতাদের কাজ করার কথা। অথচ তারা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী এবং প্রার্থীকে সহযোগিতা করে নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন। যা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য তাদের সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি












