বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া মারিয়া পল্লীতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবীতে স্বারকলিপি প্রদান করেছে রংয়ের মেলা ইয়ূথ গ্রুপ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসীর নিকট এ স্বারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপিতে বলা হয়, মারিয়া পল্লীতে দলিত সম্প্রদায়ের প্রায় চার হাজার মানুষ বসবাস করে। কিন্তু তাদের স্বাস্থ্য সেবার জন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় তারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত।প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য অনেক দূরে যেতে হয়। তাই অনতিবিলম্বে মারিয়া পল্লীতে বসবাসকৃত মানুষের জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন বা প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবী জানানো হয়।
রংয়ের মেলা গ্রুপের পক্ষ থেকে স্বারকলিপি প্রদান করেন পুষ্পিতা বর্ষা মিস্ত্রী, পূজা মিস্ত্রী, সাথী সরকার, পায়েল মিস্ত্রী। উল্লেখ্য ২০১৯ সাল থেকে বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগীতায় রংয়ের মেলা গ্রুপ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।
বার্তা প্রেরক
মোঃ নাজমুল ইসলাম সবুজ
বাগেরহাট প্রতিনিধি












